রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ডেমরায় রাজউকের নকশা না মেনে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, তোয়াক্কা করা হচ্ছে না আইনি ব্যবস্থার ইনসাফ বারাকাহ হাসপাতাল ও মনিরামপুর সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্যবসা মানুষেমানুষের  সেবা ও কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র —-সাইফুল আলম খান মিলন ভূমি অফিসে সাংবাদিকের মাসোহারা বন্ধের পর এসি ল্যান্ডকে দেখে নেয়ার হুমকি কবিরহাটে বিষপ্রয়োগে লক্ষ টাকার মাছ নিধন মামলায় দুই বছরেও গ্রেপ্তার হয়নি আসামি পুলিশ পরিদর্শক মশিউর রহমান মতিঝিল থানার নতুন অপারেসন অফিসার প্রেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে হতাশ বাইকাররা সৌদি আরব সফরে যাচ্ছেন সাংবাদিক মিজানুর রহমান সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই

ইনসাফ বারাকাহ হাসপাতাল ও মনিরামপুর সমিতির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

হুমায়ুন কবির সবুজ ঢাকা: স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং মনিরামপুর সমিতি, ঢাকার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের আওতায় মনিরামপুর সমিতি, ঢাকার সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে নির্ধারিত চিকিৎসাসেবায় বিশেষ ছাড় ও বিভিন্ন সুবিধা পাবেন।
চুক্তিতে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন এবং মনিরামপুর সমিতি, ঢাকার সভাপতি আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মনিরামপুর সমিতির সাধারণ সম্পাদক এস এম আতাউর রহমান কনি, সহ-সভাপতি অধ্যাপক ডা. ইদ্রিস আলী ও মোঃ জিয়াউদ্দীন বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুজ্জামান, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এজিএম ও হেড অব মার্কেটিং মো. হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ সমিতি ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মো. হাফিজুর রহমান বলেন, “মনিরামপুর সমিতির সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সমাজের আরও বেশি মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারব বলে আশা করি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ।”
মনিরামপুর সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “আমাদের সঙ্গে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইনসাফ বারাকাহ হাসপাতালের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই চুক্তির মাধ্যমে আমাদের সদস্যরা মানসম্মত চিকিৎসাসেবা সহজে গ্রহণ করতে পারবেন।”
উভয় পক্ষের কর্মকর্তারা জানান, এই অংশীদারিত্বের ধারাবাহিকতায় ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে মনিরামপুরের মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর