শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘লাস্ট সিন’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

প্রদীপ বিশ্বাসঃ  সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এখন থেকে হোয়াটসঅ্যাপের ‘লাস্ট সিন’ অপশনটি নিজের পছন্দমত রাখার সুবিধা পাবেন গ্রাহকরা। এ সিস্টেম চালু হলে গ্রাহক ঠিক করতে পারবেন কাকে ‘লাস্ট সিন’ দেখাবে অথবা কাকে দেখাবে না। নিজের পছন্দ-অপছন্দ অনুযায়ী চিহ্নিত করে রাখা যাবে ফোন নম্বর। ফলে এই সুবিধা ব্যবহার করে কোনো ফোন নাম্বারে ‘লাস্ট সিন’ অপশন বন্ধ করা থাকলে সেই প্রেরক হঠাৎ করেই সেটা দেখতে পারবেন না।

এই পদ্ধতিতে গ্রাহক যাকে এড়িয়ে চলতে চাইছেন তার কাছ থেকে নিজের এই তথ্য গোপন করতে পারবেন। এ জন্য একই সঙ্গে ‘ব্লু টিক’ ও ‘লাস্ট সিন’ অপশন বন্ধ করতে হবে। হোয়াটসঅ্যাপের এখন যে ব্যবস্থা রয়েছে তাতে সবার জন্য ‘লাস্ট সিন’ অফ বা অন করে রাখা যায়। মোট তিনটি অপশন রয়েছে। ‘এভরিওয়ান’, ‘মাই কনট্যাক্টস’ এবং ‘নোবডি’।

এখন আসতে চলেছে চতুর্থ অপশন। সেটিতে লেখা থাকবে ‘মাই কনট্যাক্টস একসেপ্ট’। এটি সিলেক্ট করলে বাছাই নাম্বারের জন্য ‘লাস্ট সিন’ অপশন চালু অথবা বন্ধ করে রাখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর