মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার

এতিম ২ শিশুকে পাশবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

প্রদীপ বিশ্বাসঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদরাসার দু’টি এতিম শিশুকে বেধড়ক পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মো. আব্দুল মুকিত স্টিলের স্কেল দিয়ে দুই মিনিট ছয় সেকেন্ডে ৩২টি আঘাত করেছেন ১০-১১ বছরের শিশু দু’টিকে।

পিটুনি সহ্য না করতে পেরে শিশু দু’টি পা ধরে শিক্ষকের। তারপরও রেহাই পায়নি তারা।

জানা গেছে, মো. আব্দুল মুকিত একই উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে তিনি ওই মাদরাসায় নিয়োগ পান।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ওই শিক্ষকও এরই মধ্যে অন্য একটি মাদরাসায় চাকরি নিয়েছেন বলে জানা গেছে।

তবে এলাকার অনেকে জানিয়েছেন, তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে পরিচালনা পরিষদ।

ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল মিয়া বলেন, ঘটনাটি ছয়-সাতদিন আগের। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর