শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১২৫ জন গ্রেপ্তার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের মাদকবিরোধী অভিযান একটি নিয়মিত কার্যক্রম। প্রতিদিন এ ধরনের অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে এবার ১২৫ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। যদিও সাম্প্রতিক সময়ে এত সংখ্যক গ্রেপ্তার করতে দেখা যায়নি।

ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি বলছে, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এ ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ১২৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৯৭ টি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে সাত হাজার ৫০৪ পিস ইয়াবা, ৫৪৬ গ্রাম হেরোইন, ১৩ দশমিক ২ লিটার দেশি মদ, ৩৩ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ১০টি নেশা জাতীয় ইনজেকশন, ৬০টি ট্যাপেনটাডিল ট্যাবলেট ও ৮০টি বুপ্রেনরফিন জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর