শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গাইবান্ধায় বাস-অটোরিকশার সংঘর্ঘে ৫ জন নিহত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। উপজেলার বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অপরদিক থেকে আসা হানিফ পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী নিহত হন এবং আহত হন আরও পাঁচ জন। পরে আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

এরই মধ্যে মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর