শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে আলোচিত হত্যা মামলায় কিশোরকে খালাস, রায়ের প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিকঃ বর্ণবিদ্বেষমূলক উত্তেজনার মধ্যে দুজনকে গুলি করে হত্যা এবং এক জনকে আহত করায় অভিযুক্ত কিশোরকে খালাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। কাইল রিটেনহাউস নামের ওই কিশোর আত্মরক্ষার্থে গুলি করেছিল দাবি করার পর আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

এদিকে, কাইল রিটেনহাউসকে খালাস দেওয়া রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অনেক এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

গত বছরের ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে জোসেফ রোসেনবাম (৩৬) এবং অ্যান্থনি হুবারকে (২৬) গুলি করে হত্যা এবং গ্রেইস গ্রসক্রিউজ নামের একজনকে আহত করে কিশোর কাইল রিটেনহাউস। বর্তমানে রিটেনহাউসের বয়স ১৮ বছর। গুলিবিদ্ধরা এবং হামলাকারী সবাই শেতাঙ্গ।

উদ্দেশ্যপ্রণোদিত হত্যাসহ পাঁচটি অভিযোগে অভিযুক্ত করা হয় কাইল রিটেনহাউসকে। এসব অভিযোগে রিটেনহাউসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো। কিন্তু, সাত জন নারী এবং পাঁচ জন পুরুষ বিচারকের সমন্বয়ে গঠিত মার্কিন আদালতের ১২ জনের জুরি বোর্ড রিটেনহাউসেকে সব অভিযোগ থেকে খালাসের রায় দিয়েছে।

গত বছর রিটেনহাউসকাণ্ডের দুদিন আগে ২৩ আগস্ট কেনোশা শহরেই এক শেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব এস ব্লেইক গুরুতর আহত হন। এ নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। অস্থিরতার আশঙ্কায় কেনোশা শহরে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করা হয়।

এদিকে, রিটেনহাউসের বিচারের ঘটনায় ‘সবাইকে শান্তিপূর্ণভাবে নিজেদের মতপ্রকাশের’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মামলার রায় অনেকের মধ্যেই ক্ষোভ ও উদ্‌বেগের জন্ম দেবে। তবুও আমিসহ সবাইকে এটা মানতে হবে—আদালত তাঁর রায় দিয়েছেন।’

অন্যদিকে, মার্কিন কংগ্রেসের ব্ল্যাক ককাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের বিচার ব্যবস্থা একজন সশস্ত্র ব্যক্তিকে কীভাবে মুক্ত করে দিতে পারে… এটা মেনে নেওয়া যায় না।’

আদালতের বাইরেও অনেককে রায়ের প্রতিবাদ করতে দেখা গেছে। তবে, কিছু লোক সেখানে কাইল রিটেনহাউস নির্দোষ প্রমাণ হওয়াকেও স্বাগত জানান।

সব অভিযোগ থেকে মুক্তির রায় শোনার পর চিৎকার করে ওঠেন কাইল রিটেনহাউস। এ সময় তিনি ভরা আদালতের মেঝেতে পড়ে যান। সেখানে তাঁর মা-ও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর