শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম থাকায় শিশুরা রোগব্যাধিতে একটু বেশিই আক্রান্ত হয়। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সময়মতো টিকা দেওয়া প্রয়োজন। তবে এর পাশাপাশি কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৩৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সাঈদ আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুদের রোগ প্রতিরোধে টিকা দেওয়ার পাশাপাশি আর কী করণীয়?

উত্তর : আমরা সব সময় টিকা দিতে বলি। আর খাবার-দাবারের বিষয়ে একটু যত্নবান হতে বলি। বাইরের খাবারগুলো খাবে না। বাইরের খোলা খাবারগুলো এড়িয়ে যাবে। বাইরের খাবারগুলো খেলে ডায়রিয়া হতে পারে। খাবারে টাইফয়েডের জীবাণু ঢোকে, জন্ডিসের জীবাণু ঢোকে। অনেক সময় এ থেকে সমস্যা হতে পারে। আর বাচ্চাকে পরিষ্কার রাখতে হবে। পুষ্টির বিষয়টি গুরুত্ব দিতে হবে। অনেকে বাচ্চাদের চিপস, চানাচুর, চকলেট এগুলো দিতে থাকে। এগুলো দেওয়া যাবে না।

আমরা এখন ফাস্টফুডের দিকে ঝুঁকে গেছি অনেক। এই ট্রান্সফ্যাট যে বাচ্চাদের জন্য খুবই খারাপ, অনেকে চিন্তা করি না। এগুলো বাচ্চাদের স্থূল করে ফেলছে। এখন অনেক বাচ্চাই কোষ্ঠকাঠিন্য নিয়ে আসছে। বাচ্চার খাওয়া-দাওয়া ঠিক করতে হবে। সবজি খাওয়াতে হবে। তাহলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর