বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

রিকশা গুঁড়িয়ে দেওয়া সেই কিশোর প্রাইভেটকার চালক গ্রেফতার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

রাজধানীর বেইলি রোডে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রিকশা গুঁড়িয়ে দেওয়া সেই প্রাইভেটকার চালককে গ্রেফতার করা হয়েছে। চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

রোববার (২১ নভেম্বর) ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাসকিনকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। সে তার পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজারে থাকে। তাসকিন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (১৯ নভেম্বর) বেইলি রোডে বেপরোয়া গতিতে চলা তাসকিনের প্রাইভেটকারের ধাক্কায় একটি রিকশা গুঁড়িয়ে যায়। এতে রিকশাচালক, আরোহী বাবা ও তার কোলের শিশু আহত হয়।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, তাসকিনের প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে রিকশাটিকে ধাক্কা দেওয়ার সঙ্গে সেটি গুঁড়িয়ে যায়। এ ঘটনায় রিকশায় থাকা যাত্রী ফখরুল হাসানের শিশু সন্তান তার হাত থেকে রাস্তা পড়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর পা ভেঙে যায়। এছাড়া হাত ভাঙে ফখরুলের এবং আহত হয় রিকশাচালক। তবে ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে থাকলেও প্রাইভেটকারটি আটকানো যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর