বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ করোনার কারণে আগামী বছরও পাঠ্যপুস্তক উৎসব না হওয়ার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে উৎসব না হলেও বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি। এবারও তার ব্যত্যয় হবে না, বছরের শুরুতে নতুন বই পাবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, গত বছর পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হয়নি, এবারও হয়তো পাঠ্যপুস্তক উৎসব করা সম্ভব হবে না।

২০২২ সালের এসএসএসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আগামী বছরও পরীক্ষা যথাসময়ে হচ্ছে না বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর