মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

সম্পাদকমণ্ডলী সদস্যদের সঙ্গে মির্জা ফখরুলের যৌথসভা দুপুরে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন দলীয় প্রধান খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থান জানাতে যৌথ সভা ডেকেছে বিএনপি। একই সঙ্গে সভা থেকে তার মুক্তি-বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেওয়া হতে পারে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বুধবার (২৪ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের ইস্যুতে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকদের নিয়ে যৌথ সভা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জনায়, সভা থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেবে বিএনপি। গত সোমবার স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর