শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ দেবে সিলকো ফার্মা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ  সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিলকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড। জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০১৯ সালে ওষুধ খাতে তালিকাভুক্ত কোম্পানিটির বিদায়ী বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। যা গত বছরের চেয়ে ২ পয়সা বেশি। গত বছর অর্থাৎ ২০২০ সালের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮০ পয়সা।

এই ৮২ পয়সা আয় থেকে উদ্যোক্তা-পরিচালকদের বাদ দিয়ে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। তাতে কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডাররা শেয়ার প্রতি এক টাকা লভ্যাংশ পাবেন। এর আগের বছরও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটিতে বর্তমানে ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৯ দশমিক ১২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫২ দশমিক ৫ শতাংশ শেয়ার। ফলে কোম্পানির ৬১ দশমিক ৮৮ শতাংশ শেয়ারধারীদের এক টাকা করে লভ্যাংশ দেওয়া হবে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ডিসেম্বর। এজন্য কোম্পানির রেকর্ড নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮৫ পয়সা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর