শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

দুই মাসের আইপিএল শুরু এপ্রিলের শুরুতে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ  ক্রিকেট বর্ষের বড় একটি সময় যায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে। যেখানে রাজত্ব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। ৮ দলের আইপিএল এবার বেড়ে দাঁড়াচ্ছে ১০ দলে। যেখানে বাড়ছে ম্যাচের সংখ্যা। এর আগে ৬০টি করে ম্যাচ হলেও এবার মাঠে গড়াবে ৭৪টি ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্টের দৈর্ঘ্য হবে ২ মাসের বেশি। 

এখনো সূচি চূড়ান্ত না হলেও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) তরফ থেকে ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছে প্রস্তুত হওয়ার জন্য। যেখানে সম্ভাব্য সূচি হিসেবে জানানো হয়েছে, আগামী এপ্রিল মাসের ২ তারিখ মাঠে গড়াবে এবারের আইপিএল। আগামী ৪ বা ৫ জুন ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘১৫তম আইপিএল অনেক জমজমাট হবে, যেহেতু দুটো নতুন দল খেলতে যাচ্ছে। তার আগে আইপিএল মেগা অকশন হবে, দেখা যাক নতুন কম্বিনেশন কেমন হয়।’

করোনাভাইরাসের কারণে আইপিএলের আগের দুই মৌসুম দেশের বাইরে নিতে হয়। যদিও সবশেষ আসর ভারতে শুরু করলেও পরে স্থগিত করতে হয়। এবার অবশ্য গোটা টুর্নামেন্টই নিজেদের দেশে করার ভাবনা বিসিসিআইয়ের। আইপিএলের ১৫তম আসর থেকে দল বাড়লেও টুর্নামেন্ট চলবে আগের নিয়মে। লিগ পর্বে অংশগ্রহণকারী প্রতিটি দল ১৪টি ম্যাচ খলবে। যেখানে ৭টি হোম এবং ৭টি ম্যাচ অ্যাওয়ের পদ্ধতিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর