শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

যানবাহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চেয়ে রিট

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ  শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

আইনজীবী জানান, চলতি মাসে তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ানো হয়। বর্ধিত ভাড়ার মধ্যে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে, তাদের জন্য অর্ধেক ভাড়া চালুর। গত কয়েকদিনে ঢাকার সায়েন্সল্যাব, ফার্মগেটসহ কয়েক স্থানে এ দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরুতে ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবিতে অঘোষিত ধর্মঘট শুরু করেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এ অবস্থায় বাস ভাড়া নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ৭ নভেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন বর্ধিত ভাড়াও নির্ধারিত হয়। সেখানে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর