মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম

Redmi Note 11T 5G : থাকছে ৫জি ও ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

শিগগিরই ভারতের বাজারে আসছে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) ফোন। সম্প্রতি এই ফোনের ফাস্ট চার্জিং সাপোর্ট প্রসঙ্গে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। রেডমির এই ৫জি স্মার্টফোনে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ নভেম্বর ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) ফোন। শাওমি ইন্ডিয়ার এমডি এবং গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন সম্প্রতি টুইট করে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন ফোনে একটি মিডিয়া টেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর থাকতে পারে।

 

যদিও চীনে সম্প্রতি লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ ৫জি (Redmi Note 11T 5G) ফোন। এই ফোনই নাম বদলে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) হিসেবে ভারতের বাজারে আসতে চলেছে।

 

এদিকে রেডমি ইন্ডিয়ার টুইটারে জানানো হয়েছে, স্মার্টফোন রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) তে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। তবে এই ফোনের সর্বোচ্চ চার্জিং ক্ষমতা কতটা পারে তা এখনও বলেনি রেডমি কর্তৃপক্ষ।

 

অন্যদিকে শোনা যাচ্ছে, এই ফোনে রেডমি নোট ১১ ৫জির মতো ৫০০০এমিএইচ ব্যাটারি থাকতে পারে।

এরমধ্যেই এমআইডটকম এবং অ্যামাজন ইন্ডিয়ার সাইটে রেডমি নোট ১১টি ৫জি (Redmi Note 11T 5G) ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ এই দুই সাইট থেকে নতুন সিরিজের ফোনটি কেনা যাবে।

এই ফোনে ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে। এছাড়াও একটি ৬এনএম চিপসেট থাকতে পারে। মনু কুমার জৈন টুইটে তেমনই আভাস দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১০টি ৫জি (Redmi Note 11T 5G) ফোন। তারই সাকসেসর হিসেবে রেডমি নোট ১১টি ৫জি ফোন আসতে চলেছে দেশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর