শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চাঁদপুরে সড়কে প্রাণ গেল ৩ কলেজ শিক্ষার্থীর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতদের প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী। আহতরা হলেন যাত্রী ইব্রাহিম ও অটোচালক মনির হোসেন।

স্থানীয়রা জানায়, বৃস্পতিবার সকালে ঢাকাগামী  যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত ঘটনাস্থলে মারা যান। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়।

এ সময় চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যান। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে এক দিন আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত (১৭) ও আসিফ (১৮) নামের ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় ছুটে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ এক পথচারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়া পথে আসিফ নামে আরেক পরীক্ষার্থী মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর