শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মৃত্যুর এক বছর পরও বিতর্ক পিছু ছাড়ছে না ম্যারাডোনার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্কঃ সময় কতো দ্রুত চলে যায়! ঠিক এক বছর আগে এই দিনে স্তব্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। সর্বকালের সেরা ফুটবলারকে হারানোর শোক আজও বিমর্ষ করে দেয় ফুটবল ভক্তদের। ২০২০ সালের ২৫ নভেম্বর চলে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তার মৃত্যুর এক বছর পূর্তির সময়টাতে ছড়াল নতুন বিতর্ক। ঠিক এমন সময়ে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই মহা তারকার বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ করলেন এক কিউবান নারী।

অবশ্য মাঠের ফুটবলে কিংবদন্তিদের কিংবদন্তি হয়ে উঠা ম্যারাডোনা বাইরের জগতে পুরোপুরি আলাদা। ধূমপান, মদ্যপান, মাদক সেবন, অনিয়ন্ত্রিত জীবন আর নারীদের প্রতি আকর্ষণ-তাকে বিতর্কে রেখেছে সব সময়!

সেই ম্যারাডোনার বিপক্ষে অভিযোগ তুললেন কিউবার নারী মাভিস আলভারেজ রেগো। যার বয়স এখন ৩৭। বছর ২০ আগে ম্যারাডোনার সাক্ষাত পেয়েছিলেন তিনি। যখন তার বয়স ১৭। মাভিস জানাচ্ছিলেন, তখন তাকে জোর করে ধরে রাখতেন ম্যারাডোনা। সে সময় তাকে নিগ্রহ এবং ধর্ষণও নাকি করেছিলেন আর্জেন্টাইন গ্রেট।

কিউবায় সে সময় মাদক সংক্রান্ত সমস্যার চিকিৎসা করতে যান ম্যারাডোনা। মাভিস বলেন, ‘ডিয়েগোর সঙ্গে প্রথম দেখাতেই আমি মোহিত হয়ে যাই। বলতে দ্বিধা নেই, আমাকে একেবারে জিতে নিয়েছিলেন তিনি।’ তখন নাকি মাভিসকে জোর করে কোকেন নিতে বাধ্য করেন মারাডোনা।

ড্রাগ নেওয়ার পরই নাকি ধর্ষণও করেন। মাভিস বলেন, ‘দেখুন, আমি ডিয়েগোকে ভালবাসি। অবশ্য ঘৃণাও করতাম। এমনকী ঘটনার পর আত্মহত্যার কথাও ভেবেছিলাম।’  এখন ম্যারাডোনার মৃত্যুর এক বছর পর এই নারী মুখ খুললেন। বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। যদিও তার মৃত্যু নিয়েও এখনও রহস্য রয়ে গেছে। চিকিৎসকের গাফিলতি নাকি অন্য কিছু উত্তর আজও মেলেনি!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর