শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রতিমা ভাঙতে গিয়ে আটক মুসলিম যুবক,মানসিক ভারসাম্যহীন দাবি পুলিশের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  নিউজ ডেস্কঃ রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরের প্রতিমা ভাঙার সময় নাসির সর্দার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।
আটক নাসির সর্দার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের খালেক সর্দারের ছেলে। তবে পুলিশের দাবি, সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরে এ ঘটনা ঘটে।
খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরটি তালাবদ্ধ থাকলেও ওই যুবক গ্রিলের মধ্যে একটি বাঁশ দিয়ে মন্দিরের ভিতরে থাকা কালি প্রতিমা ও প্রতিমার সাথে থাকা সাপের অংশ ভাঙ্গতে থাকে।
তিনি আরও জানান, পরে ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে যুবক নাসির সর্দার পালানোর চেষ্টা করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে সে যে মানসিক ভারসাম্যহীন তার কাগজপত্র নিয়ে পরিবারের সদস্যরা এসেছে।
তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি শাহাদাৎ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর