শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

পাকিস্তানের জার্সি ফেলে নোংরা নালায় ঝাঁপ, কান ধরে রক্ষা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

 নিউজ ডেস্কঃ বাংলাদেশি তরুণের গায়ে ছিল পাকিস্তানের জার্সি। মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীরা সেই জার্সি ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ওই তরুণ গিয়ে পড়েন নালাতে। সেখান থেকে কান ধরে ক্ষমা চেয়ে, সড়কে উঠে পালিয়ে যান। 

শুক্রবার বেলা এগারোটার দিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সামনেই ঘটে এমন ঘটনা। তরুণের নাম জানা যায়নি।

জানা গেছে, সকাল দশটায় শুরু হয় টেস্ট ম্যাচ। পাকিস্তানি জার্সি গায়ে কেউ স্টেডিয়ামে এলে প্রতিহত করা হবে, এমন ঘোষণা বেশ কয়েকদিন আগেই দিয়ে রাখেন মঞ্চের কর্মীরা। ঘোষণা অনুযায়ী তারা সকালে অবস্থান নেন স্টেডিয়াম সংলগ্ন সড়কে। এ সময় বাংলাদেশি সমর্থকদের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করতে চান পাকিস্তানি জার্সি পরিহিত তরুণ। তখনই তাকে ঘিরে ধরেন মঞ্চের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেডিয়ামের প্রবেশপথে মঞ্চের কর্মীদের সঙ্গে ওই তরুণ তর্কে জড়ান। পরে কর্মীরা জোরপূর্বক পাকিস্তানের জার্সি ছিঁড়ে গা থেকে খুলে নেন। এ সময় ধাওয়া খেয়ে দৌড়াতে শুরু করেন ওই তরুণ। পরে গিয়ে পড়েন সড়কের পাশে থাকা নোংরা নালায়। নালায় থেকে কান ধরে ক্ষমা চান। সেখান থেকে উঠে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি কাজী মু. সাইফুল ইসলাম রাসেল ঢাকা পোস্টকে বলেন, ঢাকায় খেলা চলার সময় আমরা ঘোষণা দিয়েছিলাম পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে কোনো বাংলাদেশি মাঠে প্রবেশ করতে পারবেন না।

তিনি বলেন, ঘোষণা অনুযায়ী আজ খেলা শুরুর আগে থেকেই মাঠের প্রবেশপথে আমরা অবস্থান নিই। আজ এক তরুণ পাকিস্তানি জার্সি পড়ে মাঠে প্রবেশের চেষ্টা করেন। প্রথমে আমরা তাকে বুঝাতে চেষ্টা করি। কিন্তু তিনি রাজি হননি। পরে তাকে প্রতিহত করি। তিনি পালিয়ে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর