বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

দেশ এখন আমলাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

দেশ এখন আমলাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি রেজাউর রশিদ খান।

শুক্রবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ক্ষমতা চাই না। আমরা চাই দেশটি সুষ্ঠুভাবে পরিচালিত হোক। আমরা এ লক্ষ্য নিয়েই কাজ করছি এবং করে যাব। দেশটি এখন আমলাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে, এটি কাম্য নয়।

তিনি আরও বলেন, আমরা ১৪ দলীয় জোটে আছি। এর মানে এ নয় যে আমরা আওয়ামী লীগ হয়ে গেছি।

আগামী ২০২২ সালের জানুয়ারি মাসে বাসদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে এর আগেই ডিসেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও জেলায় বাসদের কমিটি প্রণয়নের নির্দেশ দেন রেজাউর রশিদ খান।

বাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউর রশীদ খানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তাসহ কুমিল্লা, রংপুর অন্যান্য অঞ্চলের বাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর