শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

সিলেটের তিন উপজেলার ১৬ ইউনিয়নে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা নির্বাচন অফিসের নির্দেশনা মোতাবেক সব কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরের মধ্যেই কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ২৮ নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৬ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইউপিগুলো হলো- দক্ষিণ সুরমার সিলাম, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর, লালাবাজার, গোয়াইনঘাটের রুস্তুমপুর, ফতেহপুর, লেঙ্গুরা, নন্দিরগাঁও, ডৌবাড়ি, তোয়াকুল ও জৈন্তাপুরের জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেহপুর এবং চিকনাগুল ইউনিয়ন পরিষদ। এসব কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর চারটি সংস্থার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা নিজেদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে অবস্থান নেবেন। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন র‌্যাব সদস্যরা।

ভোটগ্রহণের জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা নিজেদের কেন্দ্রের প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামসহ শনিবার বিকেলের মধ্যেই কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। রোববার ২৮ নভেম্বর যথাসময়ে ভোটগ্রহণ শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর