শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বড় দরপতনের পথে পুঁজিবাজার, পৌনে ১ ঘণ্টায় কমেছে ৫৫ পয়েন্ট

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর আজ (রোববার) আরও বড় দরপতনের পথে দেশের পুঁজিবাজার। এদিন শেয়ার বিক্রির চাপে লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৫৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০৫ পয়েন্ট।

দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। তারা আশঙ্কা করছেন আরও বেশি দরপতন হবে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।

ডিএসইর তথ্য মতে, আজ লেনদেন শুরুর প্রথম পৌনে ১ ঘণ্টায় বাজারে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২২৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি শেয়ারের দাম।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট কমে ৬ হাজার ৭৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচকও কমেছে। এর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমেছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৭৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার। অথচ অনান্য দিন ৪-৫ কোটি টাকা লেনদেন হতো।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১০৫ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৭০৫ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের দাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর