শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাসে ‌‘বাদুড়ঝোলা’ ভিড়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

শিক্ষার্থীদের তুলনায় ছাত্রছাত্রী পরিবহনের জন্য নির্ধারিত বাসের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বাসের আসনের চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী নিয়েই চলাচল করছে বাসগুলো।

এছাড়াও পূর্বের ন্যায় ছাত্রছাত্রীদের বাসের শিডিউল না থাকায় নিজ গন্তব্যে পৌঁছাতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে ভোগান্তি কমাতে বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, শাবির মোট শিক্ষার্থী ৯ হাজার ৬৯৯ জন। এর অর্ধেকের মতো শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াত করেন। কিন্তু এই বিশাল শিক্ষার্থীদের বিপরীতে শহরের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রী পরিবহনের জন্য বাসের সংখ্যা মাত্র ৯টি।

এদিকে করোনা মহামারির পূর্বে বিশ্ববিদ্যালয়ের বাসের শিডিউল একরকম থাকলেও বিশ্ববিদ্যালয় খোলার পর সব বাস আগের শিডিউল অনুযায়ী চলছে না। পূর্বের শিডিউল অনুযায়ী দুপুর ১২টা ১০ মিনিটে ক্যাম্পাস থেকে বাস ছেড়ে শহরের বিভিন্ন পয়েন্টের উদ্দেশ্যে যাওয়ার কথা থাকলেও নতুন শিডিউল অনুযায়ী তা যাচ্ছে না।

এছাড়াও রাত ৮টা ১০ মিনিটে ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন স্থানে বাস ছেড়ে যাওয়ার কথা, কিন্তু এই সময়েও কোনো বাস এখন ক্যাম্পাস থেকে ছেড়ে যাচ্ছে না। এমতাবস্থায় ক্যাম্পাসে যাতায়াতে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।

বাসের শিডিউল পরিবর্তন হওয়ায় ভোগান্তির কথা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী আরমান হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকালে ক্লাস থাকলে দুপুরের বাসেই অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসায় ফিরে। এমনিতেই আমাদের শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা অপ্রতুল।

তিনি আরও জানান, এরমধ্যে দুপুর ১২টা ১০ মিনিট এবং ১টা ১০ মিনেটে বাস ছেড়ে যাবার কথা থাকলেও শুধু দুপুর ১টা ১০ মিনিটের বাস ক্যাম্পাস থেকে যাতায়াত করছে। এদিকে বাসের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় দাঁড়িয়ে এবং বাসের দরজায় বাদুড়ঝোলা করে যাতায়াত করতে হয় আমাদের।

এছাড়াও বাসের ড্রাইভার এবং হেলপাররা প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন অনেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, লোকবল কম হওয়ায় সব গাড়ি একসঙ্গে চলছে না। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর