মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম

টুইটারের নতুন সিইও হলেন ভারতের পরাগ আগরওয়াল

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

টুইটারের শীর্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যাক ডরসি। তার জায়গায় এই মাইক্রোব্লগিং সাইটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)-এর দায়িত্বে এলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল।

সোমবার ইস্তফার কথা ঘোষণা করে টুইটারের কর্মীদের উদ্দেশে ডরসি লিখেছেন, ‘জানি না, কেউ জানেন কি না, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনও চেয়ারম্যান থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান, কখনও আবার ইন্টেরিম সিইও… । অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমার সরে যাওয়ার সময় এসেছে।’

৪৫ বছরের ডরসির ইস্তফা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনা কল্পনাই সত্যি বলে জানালেন ডরসি। তার জায়গায় টুইটারের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পরাগকে বেছে নেওয়া হয়েছে। নতুন পদের দায়িত্ব পেয়ে ডরসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরাগ আগরওয়াল।

টুইটারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত পরাগকে অনেকেই গুগল কর্তা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার মতো মানুষের কাতারে রাখছেন। ২০১১ সালে টুইটারে কাজ শুরু করেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ডিগ্রিধারী। তার পর থেকে পরাগের উত্থান চোখে পড়ার মতো। ২০১৭-তে সিটিও হওয়ার কয়েক বছরের মধ্যেই সংস্থার শীর্ষে উঠে এলেন পরাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর