শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ ছাত্রের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই কলেজছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মির্জাপুর বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহিদুর রহমানের ছেলে নাহিদ হাসান (২১) ও নামাপাড়া গ্রামের শ্রী হৃদয়ের ছেলে শ্রী সম্পদ (২০)। দুজনই সামিট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির প্রথমবর্ষের ছাত্র।

জানা গেছে, ওই ২ শিক্ষার্থী শেরপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুর বাজারের কাছে পৌঁছলে ঢাকাগামী ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে ট্রাক তাদের শরীরের ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নাহিদ ও সম্পদ মোটরসাইকেলে মির্জাপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণপুর ঈদগাহ মাঠ নামক স্থানে পৌঁছলে ঢাকাগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর