শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মুক্তিপণের ১০ লাখ টাকা দেয়নি পরিবার, ডোবায় শিশুর লাশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

নরসিংদীর রায়পুরায় পরিত্যক্ত এক ডোবা থেকে ইয়ামিন মিয়া (৮) নামে এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বাখরনগর গ্রামের এক ডোবা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ২৮ নভেম্বর থেকে ওই শিশু নিখোঁজ ছিলো। পুলিশের ভাষ্যমতে, শিশুটির মুক্তিপণ দাবি করা হয়েছিলো দশ লাখ টাকা। ইয়ামিন মিয়া (৮) উত্তর বাখরনগর গ্রামের জামাল মিয়ার ছেলে। বাবা জামাল মিয়া প্রবাসে থাকায় শিশু মা শামসুন্নাহার বেগমের কাছে লালিতপালিত হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর উত্তর বাখরনগর ইউপি নির্বাচনের দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। এর পরের দিন থেকেই ফোনে এবং বিভিন্ন সময়ে শিশুটির পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছিলো দুর্বৃত্তরা।

বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে মুক্তিপণের এই রকম মেসেজ পেয়ে তার পরিবার রায়পুরা থানা পুলিশের স্মরণাপন্ন হয় এবং গত ১ ডিসেম্বর থানায় অভিযোগ করে। এরপর থেকে পুলিশ কাজ শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। সবশেষ, শুক্রবার সকালে বাখনগর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির পেছনে এক ডোবা থেকে গলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল দুর্বৃত্তরা। নিখোঁজ ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রে কারও নাম উল্লেখ না করলেও তিনি তিনজন ব্যক্তিকে সন্দেহ করেন বলে আমাদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর