বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

আজিমপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু : এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এ রিট দায়ের করেন।

গত ৯ নভেম্বর সকালে রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়।

জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার বাসিন্দা নাদির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

নাদির হোসেন বলেন, আমার ছেলে আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো আজও আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলাম। আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। আমিও আঘাত পাই। জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর