শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

২০২২ সালে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক শীতকালীন ওই অলিম্পিকে অংশ নেবেন না। তবে মার্কিন অ্যাথলেটরা সেখানে অংশ নিতে পারেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর মাধ্যমে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক কার্যত আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (৬ ডিসেম্বর) হোয়াইট হাউস জানিয়েছে, ২০২২ সালে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না। চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবশ্য কূটনৈতিকভাবে বেইজিং অলিম্পিক বয়কটের ঘোষণা দেওয়া হলেও হোয়াইট হাউস বলছে, মার্কিন অ্যাথলেটরা ইভেন্টে অংশ নিতে বেইজিংয়ে যেতে পারেন এবং এ বিষয়ে মার্কিন সরকারের পুরোপুরি সহযোগিতা থাকবে।

এর আগে গত নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে, ২০২২ সালের শীতকালীন বেইজিং অলিম্পিক বয়কটের বিষয়ে তিনি চিন্তাভাবনা করছেন। এরপরই চীন জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্র বেইজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত নিলে ‘দৃঢ় পাল্টা ব্যবস্থা’ নেবে চীনা প্রশাসন।

মার্কিন কূটনীতিকদের অলিম্পিক ইভেন্ট বয়কটের সিদ্ধান্ত নিশ্চিত করে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, অলিম্পিকের জৌলুস বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রশাসনের কেউই সেখানে অংশ নেবেন না।

চীনের মানবাধিকার লঙ্ঘন, বিশেষত জিনজিয়াং প্রদেশে লাখ লাখ মুসলিম উইঘুরদের আটক এবং হংকংয়ে গণতন্ত্রপন্থি শক্তির বিরুদ্ধে দমন-পীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বাইডেন বেইজিং অলিম্পিকে কূটনৈতিক বয়কটের কথা বিবেচনা করছেন বলে জানানোর পর চূড়ান্ত ভাবে সেই সিদ্ধান্তই নিলো দেশটি। আগামী ৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর