শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

লিটন-মুশফিককে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

এ কী করলেন সাকিব? এ কী করলেন মুশফিক? চা বিরতির বাকি ছিল কেবলই ছয়টা মিনিট। ম্যাচ বাঁচানোর জন্য যখন লড়ছে দল, দিনের বাকি আর ত্রিশের আশেপাশে ওভার, তখন কেন এমন বিপদজনক সিঙ্গেল?

একটা কিংবা বড়জোর দুটো ওভার ঠেকিয়ে দিলেই যেখানে সেশনটা শেষ করে দেওয়া যেত অনায়াসে, সেখানে এই বিপদজনক একটা রান নিতেই গিয়েই ইনিংস হারের আরেকটু কাছে চলে গেল বাংলাদেশ। সেশন শেষ করেছে ৬ উইকেট হারিয়ে, পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পাঠাতে হলেও আরও চাই ৬৬ রান।

ফলোঅন পড়া বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। স্কোরবোর্ডে ২৫ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। পরে আর কোন উইকেট না হারিয়ে ৭২ রানে শেষ করে প্রথম ইনিংসের খেলা। মধ্যহ্নভোজের বিরতি থেকে ফিরে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস আর মুশফিকুর রহিম। যদিও দ্বিতীয় সেশনটা পার করতে পারেননি দুজন।

লিটন-মুশফিককে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ দল। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ১৪৭ রান। যেখানে পাকিস্তানের থেকে এখনো ৬৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। সাকিব আল হাসান অপরাজিত আছেন ২৪ রানে।

২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে দলকে টেনে তুলে লিটন ২৭ ও মুশফিক ১৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে। দেখেশুনে খেলেই ভালোই এগুতে থাকেন দুজন। পঞ্চম উইকেটে গড়েন ৭৩ রানের পার্টনারশিপ।

ইনিংসের ৩৪তম ওভারে সাজিদ খানের বলে পুল করতে গিয়ে স্কয়ার লেগে সরাসরি ফাওয়াদ আলমের ক্যাচ হন ডানহাতি ব্যাটসম্যান। ৮১ বলে ৭ চারে সাজানো ছিল তার ৪৫ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৫টি রান দূরে থেকে মাঠ ছাড়েন লিটন।

ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে পার্টনারশিপ জমিয়ে তোলেন মুশফিক। তাতে ইনিংস হারের শঙ্কা আস্তে আস্তে উবে যাচ্ছিল। কিন্তু চা বিরতির আগে ভুল করে বসেন মুশফিক। নোমান আলির করা ৫৩তম ওভারের প্রথম বলে সাকিব সিঙ্গেল নিতে গেলে মুশফিক স্ট্রাইক এন্ডে পৌঁছাতে ব্যর্থ হন। বেশ কয়েকবার টিভি রিপ্লে দেখে তাকে আউটের সিদ্ধান্ত জানানো হয়।

সূক্ষ্ম রান আউটে বিদায় নিতে হলো মুশফিককে। ফিফটির অপেক্ষায় থেকে ৪৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। এতে সাকিবের সঙ্গে তার ৪৯ রানের পার্টনারশিপ ভাঙে। মুশফিকের বিদায়ের পর চা বিরতিতে যায় বাংলাদেশ দল। ৬ উইকেট হারানো স্বাগতিকদের সংগ্রহ ১৪৭ রান। যেখানে পাকিস্তানের থেকে এখনো ৬৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। সাকিব অপরাজিত আছেন ২৪ রানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর