শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ওমিক্রন শনাক্তে কিট এনেছে সিভাসু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্তের জন্য নতুন কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)।

আজ বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে সিভাসুর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ।

তিনি বলেন, আমরা স্বাস্থ্য বিভাগকে বলেছি ওমিক্রনের সাসপেকটেড কেউ থাকলে নমুনা সংগ্রহ করে আমাদেরকে পরীক্ষা করার জন্য দিতে। প্রাথমিকভাবে আমরা জানিয়ে দিতে পারব আক্রান্ত ব্যক্তির ওমিক্রন কি না। পরবর্তীতে তা আমরা জিনোম সিকোয়েন্সে নিয়ে যেতে পারব।

তিনি বলেন, ওমিক্রন আক্রান্ত কি না, তা শতভাগ নিশ্চিত হওয়া যাবে জিনোম সিকোয়েন্স করে।

গৌতম বুদ্ধ দাশ বলেন, আমরা ১০০ কিট এনেছি। এগুলো আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে এসেছি। এছাড়া করোনা নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে নতুন নতুন গবেষণা চলছে বলে তিনি জানান।

সিভাসু সূত্রে জানা গেছে, ওমিক্রন শনাক্তে কিট গুলো আনা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে। এতে ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে।  তিন থেকে চার ঘণ্টায় ফলাফল পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর