শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বাবা হারালেন অভিনেত্রী নওশাবা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

বাবা হারিয়েছেন বড় ও ছোট পর্দার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে মারা গেছেন।

নওশাবা নিজেই ঢাকা পোস্টকে বাবা হারানোর বিয়ষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নওশাবার বাবা লেফটেন্যান্ট কর্ণেল কাজী সেলিম উদ্দিন। ঢাকার একটি হাসপাতালে চলছিল তার চিকিৎসা। সেই ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। শেষ রক্ষা আর হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

নওশাবা আরও জানান, তার বড় দুই ভাই কাজী জুবায়ের আহমেদ যুক্তরাষ্ট্র এবং কাজী জুনায়েদ আহমেদ কানাডায় থাকেন। তারা ফিরলে ১২ ডিসেম্বর ক্যান্টমেন্টে আর্মিদের কবরস্থানে তার বাবা কাজী সেলিম উদ্দিনকে সমাহিত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর