শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মাদ্রিদ ডার্বিতে ফিরছেন বেনজেমা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি করিম বেনজেমা। চোট কাটিয়ে গুরুত্বপুর্ণ ম্যাচের আগেই ফিরছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে এই ফরোয়ার্ডকে।

মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে ভক্ত-সমর্থকদের স্বস্তির সংবাদ দিয়ে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা তার সতীর্থদের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে এবং সে খেলবে।’

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লিগ টেবিলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে  লস ব্লাঙ্কোসরা। দুয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৩১, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে চারে।

মর্যাদার ডার্বির পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দাপট রিয়ালের। লা লিগায় দুই দলের মুখোমুখি দেখায় রেকর্ড কথা বলছে রিয়ালের হয়েই। এখন পর্যন্ত লিগের ডার্বিতে ৫৪ জয় রিয়ালের, আতলেতিকো জিতেছে ১৫ বার, সমান ১৫ বার ড্রতে শেষ হয়েছে ম্যাচের ভাগ্য।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাজয়ী আতলেতিকোকে হারিয়ে এই পথচলা আরও দীর্ঘ করতে চান আনচেলত্তি, ‘আজ পর্যন্ত আমরা দেখিয়ে আসছি, অন্য সব দলের চেয়ে আমরা ভালো করেছি। এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। তবে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা, অতীত নিয়ে নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর