বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

করোনার উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে একজনের মৃত্যু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার মধ্যে তিনি মারা যান। 

মারা যাওয়া এই রোগী রাজশাহী জেলার বাসিন্দা। করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এই এক দিনে ৩১-৪০ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৯ জন। বর্তমানে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ৪ জন, নাটোরের একজন এবং পাবনার ৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।

এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ জনের। এর মধ্যে একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রামেক ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে রাজশাহীর ৩ নমুনায় করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর