বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

রশিদ-নবীদের পায়ে শিকল পরাচ্ছে এসিবি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারটা বেশ রমরমা। টেস্ট খেলুড়ে প্রায় প্রতিটি দেশেই বসে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর। এর বাইরেও একাধিক দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট হয়। টি-টোয়েন্টির বাইরে একশ বল আর টি-টেন ক্রিকেট নতুন করে প্রভাব বিস্তার করছে। এসব টুর্নামেন্টগুলোতে চাহিদার তুঙ্গে থাকে আফগানিস্তানের ক্রিকেটাররা। ক্রিকেট বিশ্বে তারা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত।

তবে এবার শিকল পড়ছে রশিদ খান, মোহাম্মদ নবীদের পায়ে। চাইলেই আর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের অংশ নিতে পারবেন না আফগান ক্রিকেটাররা। খেলোয়াড়দের জন্য কড়া নিয়মের পথে হাঁটছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই নিয়মে বলা আছে একজন ক্রিকেটার এক মৌসুমে সর্বোচ্চ ৩টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ বছরে ৩টির বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অনুমতি পাবেন না আফগান ক্রিকেটাররা।

ক্রিকবাজকে এসিবির মুখপাত্র জানিয়েছেন, দেশের ক্রিকেটের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেট বিশেষ করে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের জাতীয় দলের তারকা ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করা মূল লক্ষ্য তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর