শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শুটিং শেষে এত খাবার একাই খেলেন দীপিকা!

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। হায়দরাবাদে চলছিল শুটিং। সেই সিনেমার সেট থেকেই টেবিলে সাজানো রকমারি খাবারের ছবি শেয়ার করেছেন নায়িকা। ভক্তরা বলছেন, দীপিকা যেরকম ফিটনেস ফ্রিক, তিনি কিনা এসব মশলাদার খাবার একাই শেষ করে দিলেন!

যদিও চোদ্দ রকমের পদ শেয়ার করে দীপিকা সেখানেই উত্তর দিয়েছেন যে তিনি একা নন, তার সঙ্গে প্রভাসও কব্জি ডুবিয়ে খেয়েছেন। কিন্তু হঠাৎ সিনেমার সেটে এত এলাহি আয়োজন কেন? আসলে ‘প্রজেক্ট কে’ ছবির প্রথম শিডিউলের শুট মাত্রই শেষ হয়েছে। আর সেই উপলক্ষেই গোটা টিম নিয়ে উদযাপনে মেতেছেন দীপিকা-রণবীর।

অনেক আগেই শোনা গিয়েছিল যে নাগ অশ্বিনের পরের ছবিতে দক্ষিণের সুপারস্টার প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। মোটা বাজেটের এই সিনেমা নিয়ে কৌতূহলের শেষ নেই। কারণটা অবশ্যই কাস্টিং!

বলিউডের ‘মাস্তানি’র সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখা যাবে ‘বাহুবলী’ প্রভাসকে। রয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। ডিসেম্বরের ৪ তারিখ শুরু হয়েছে সেই বহু প্রতীক্ষিত সিনেমার শুটিং। ফেরার পথে বিমান সফরের ছবি শেয়ার করে হায়দরাবাদকেও ধন্যবাদ জানিয়েছেন দীপিকা পাড়ুকোন।

একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। দীপিকা প্রসঙ্গে এর আগে পরিচালক জানিয়েছিলেন, দীপিকা পাড়ুকোন এই চরিত্র অভিনয় করছে বলে ভীষণ উচ্ছ্বসিত আমি। মেইনস্ট্রিম অভিনেত্রীদের কেউ এর আগে এমন চরিত্রে অভিনয় করেননি। তাই সবার জন্যই একটি চমক থাকছে। ‘প্রজেক্ট কে’র সুবাদে দীপিকার সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রভাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর