শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নড়াইলে পৃথক মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

নড়াইলে পৃথক দুটি মাদক মামলায় দুইজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের বিভিন্ন অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল রানা ও জহুরুল ইসলাম এবং কার্ত্তিক দেবনাথ। রায়ের সময় আসামি কার্ত্তিক দেবনাথ আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুইজন পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১০ নভেম্বরের যশোর জেলার চৌগাছা এলাকার খোকন আহম্মেদ মণ্ডলের ছেলে মো. জুয়েল রানা এবং আহসান মোল্যার ছেলে জহুরুল ইসলামকে নড়াইল যশোর সড়কের চাচড়া এলাকায় ২০২ বোতল ফেনসিডিল ইঞ্জিনচালিতভ্যান করিমনসহ আটক হয়। তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন কারাদণ্ড (আমৃত্যু) ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। বর্তমানে আসামি দু’জনই পলাতক রয়েছে। তাদের আটকের পর থেকে সাজা কার্যকর হবে।

অপর মামলার আসামি যশোর কোতয়ালী থানার খোজারহাট এলাকার অজিত দেবনাথের ছেলে কার্ত্তিক দেবনাথকে নড়াইল সদরের আবাদগ্রাম এলাকা থেকে ২০১৩ সালের ১১ অক্টোবর ৫২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে, আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর