বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

বিজয় দিবসে মোদির টুইট, মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগের জন্য বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের কথা স্মরণ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর টুইট করেন।

মোদি টুইটে লিখেছেন, ৫০তম বিজয় দিবসে, আমি বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। একসঙ্গে যুদ্ধ করে আমরা অত্যাচারী বাহিনীকে পরাজিত করেছি। ঢাকায় রাষ্ট্রপতি জি’র (রামনাথ কোবিন্দ) উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটে উল্লেখ করেন মোদি।

পৃথক টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর লিখেছেন, ৫০তম বিজয় দিবস উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। নিপীড়ন ও গণহত্যার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ লড়াই আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর