মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

এপিএ মূল্যায়নে দ্বিতীয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দ্বিতীয় সেরা পুরস্কার অর্জন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়, ‘মন্ত্রণালয়/বিভাগের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির চূড়ান্ত মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৫১টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই অর্জনে আপনাকে এবং আপনার সহকর্মীদের মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এপিএ-তে আপনার বিভাগের অর্জিত নম্বর ১৮ দশমিক ৪২। এপিএ’র মূল্যায়নে আপনার বিভাগ ৫৩টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে শতভাগ অর্জন করেছে।’

এতে আরও বলা হয়, ‘এই অর্জনের পাশাপাশি ভবিষ্যতে আপনার বিভাগের এপিএ-তে পারফরমেন্সধর্মী কার্যক্রমগুলো অধিকহারে অন্তর্ভুক্ত করা হলে তা এই চুক্তির মূল উদ্দেশ্যগুলো অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

সরকারি কাজে স্বচ্ছতা, দক্ষতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের বিচারে সেরা হয় বিভাগটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর