শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শেখ সাজেদুল হক (বোরাক), স্টাফ রিপোর্টার, ,

মাদারীপুরের রাজৈর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আদায়, এক নারীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্কের অভিযোগ,ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অনুমোদন দিয়ে প্রায় ৬ লাখ টাকারও বেশি ঘুষ বাণিজ্যে, ভুক্তভোগীর মতে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হক এই ঘুষ বাণিজ্যর সাথে জড়িত

ওই ভুক্তভোগীর দাবি, আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। তবে টাকা দেওয়ার পরও অনেকেই প্রতিশ্রুত সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন।এ ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত গাড়িচালকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর