শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নতুন গুড়ের ফিরনি তৈরির রেসিপি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

শীতে পাওয়া যায় নতুন গুড়। নতুন গুড়ের মিষ্টি গন্ধে ভরে যায় যেন চারপাশ। এই গুড় দিয়ে সুস্বাদু সব পিঠা ও পায়েস তৈরি করা হয়। নতুন গুড় দিয়ে রান্না ফিরনিও কম সুস্বাদু নয়। বাড়িতে অতিথি আপ্যায়নে কিংবা উৎসব-আয়োজনে রাঁধতে পারেন এই ফিরনি। চলুন জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

দুধ- ১ লিটার

পানি- ১ কাপ

পোলাওয়ের চাল ১ মুঠো (ভিজিয়ে আধা ভাঙা করে নেওয়া)

গুড়- আধা কাপ

মাওয়া- আধা কাপ-

নারিকেল কোরানো- আধা কাপ

বাদাম- সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন

দুধ ও পানি জ্বাল দিয়ে নিন। বলক উঠলে চাল দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন দলা পাকিয়ে না যায়। এবার এতে নারকেল মিশিয়ে অল্প আঁচে নেড়ে চাল সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে এলে গুড় মেশাতে হবে। গুড় মিশিয়ে নেড়ে নেড়ে ঘন হয়ে এলে মাওয়া মিশিয়ে নামাতে হবে। ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর