বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

বিজয়ের দিনে স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

নির্মাণ পর্ব’ দিয়ে যাত্রা শুরু করল বেসরকারি স্যাটেলাইট চ্যানেল স্পাইস টেলিভিশন। বিজয় দিবসে দুপুর ২টায় চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। বিষয়টি জানিয়ে স্পাইস টেলিভিশনের এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ বলেন, ‘সম্প্রচার শুরু হয়েছে। এটিকে আমরা বলছি নির্মাণ পর্ব।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘নির্মাণ পর্ব শুরু হয়েছিল একাত্তরে। বিজয়ের সেই যাত্রা ৫০ এর মাইলফলকে পৌঁছেছে। এক বিজয় নতুন বিজয়ের পথচিত্র এঁকে দেয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তর যে স্বপ্ন দেখেছিল, ২০২১ এ পৌঁছে বাংলাদেশ সেই স্বপ্নের পূর্ণতার দিকে হাঁটছে।’

সামনের মাইলফলক অর্থনৈতিক মুক্তি। আমরা যারা একাত্তর পরবর্তী প্রজন্ম, তারা অসাম্প্রদায়িক, সাম্য ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ের সৈনিক। আমরা লড়াইয়ে আছি বাংলাদেশের অর্থনৈতিক সচ্ছলতা, বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের আদর্শিক অবস্থান উপস্থাপনে। সেই লড়াইয়ের অংশ হিসেবেই বিজয়ের ৫০ এ শুরু হলো এক নতুন নির্মাণ পর্বের। ”

তুষার আবদুল্লাহ আরও লেখেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে অর্থ সংবাদভিত্তিক টেলিভিশন উপহার দিতে যাচ্ছি দর্শকদের। তৃণমূলের উদ্যোক্তা থেকে শুরু করে দেশ বিদেশের বৃহৎ বিনিয়োগকারীর উদ্যোগ, সাফল্যের পাশাপাশি থাকছে ক্রেতার চাহিদা ও অধিকারের কথাও।’

‘বিজয়ের দিন দুপুর দুইটায় এই নির্মাণ যাত্রার সঙ্গে যুক্ত হবার নিমন্ত্রণ রইল। এই নির্মাণ পর্বে পৌঁছাতে যাদের ভালোবাসাযুক্ত সহযোগিতা পেয়ে আসছি, তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। প্রিয় দর্শক ও শুভাকাঙ্ক্ষী আপনার ক্যাবল অপারেটরকে অনুরোধ করুন এই নির্মাণ পর্বে আপনাকে যুক্ত করতে। জয়তু বাংলাদেশ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর