মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী নিজ খরচে সড়ক সংস্কার করে প্রসংসা ভাসছেন চেয়ারম্যান পার্থী আকরাম হোসেন শাহেদ হাওলাদার ডিএমপি কোতয়ালী থানার নতুন ওসি কে এম রবিউল ইসলাম

দুবাই ফ্লাইটের সময় ৫০ মিনিট এগিয়েছে বিমান বাংলাদেশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

ঢাকা থেকে দুবাই রুটের ফ্লাইটের সময় পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (‌১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দুবাই রুটের নিয়মিত ফ্লাইট বিজি ০৪৭ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

অন্যদিকে দুবাই থেকে প্রতিদিন সেখানকার স্থানীয় সময় রাত ২টায় বিমানের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। সপ্তাহের প্রতিদিনই এ রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান।

বিমান আরও জানায়, ১৬ ডিসেম্বর দুবাইগামী বিশেষ ফ্লাইট (বিজি ৪০৪৭) রয়েছে। সেই ফ্লাইটটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ স্থানীয় সময় বিকাল ৪টায় ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে।

দুবাইগামী যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে সকল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য অনুরোধ করছে বিমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর