বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

পূজার গ্ল্যামারে মুগ্ধ দর্শক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। শুরুটা যদিও শিশুশিল্পী হিসেবে। তবে এখন নায়িকা হিসেবে তার বেশ নামডাক। ‘পোড়ামন ২’, ‘নূরজাহান’, ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তৈরি করেছেন দারুণ সম্ভাবনাও।

সিনে পর্দায় পূজাকে সাদামাটা রূপেই দেখা গেছে। তবে এবার তিনি হাজির হলেন গ্ল্যামারাস অবয়বে। শুক্রবার (১৭ ডিসেম্বর) প্রকাশ হয়েছে তার নতুন সিনেমা ‘শান’-এর একটি গান। সেই গানেই ঝলমলে সাজে পারফর্ম করতে দেখা গেল পূজাকে।

গানের নাম ‘ও দয়াল’। গেয়েছেন ঐশী। রাকিব হাসান রাহুলের কথায় সুর-সংগীত করেছেন প্রীতম হাসান। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের জয়েশ প্রধান।

ভিডিওতে দেখা যায়, পূজা একজন গায়িকার ভূমিকায় লাইভ কনসার্টে গাইছেন। তার পরনে ঝলমলে পোশাক। অঙ্গভঙ্গিমায় ছড়িয়ে দিচ্ছেন রূপের আবেদন। ভিডিওটি দেখে ধারণা করা যায়, ‘শান’ সিনেমায় তাকে গায়িকার ভূমিকায় দেখা যেতে পারে।

এদিকে পূজাকে এমন আকর্ষণীয় রূপে দেখে মুগ্ধ দর্শক। মাত্র ১৬ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ৫৩ হাজার। এছাড়া শত শত মন্তব্যে দর্শকরা গানের প্রশংসা যেমন করেছেন, তেমনি পূজার গ্ল্যামারে মুগ্ধতার কথাও প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ‘শান’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। পুলিশ-অ্যাকশন ধাঁচের এই সিনেমার কাহিনি লিখেছেন আজাদ খান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। আগামী ৭ জানুয়ারি দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর