শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা ভারতের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ১৭ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে আরো ৫ ক্রিকেটারকে। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াশ ধুলকে অধিনায়ক করে আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড দিয়েছে বিসিসিআই।

আগামী মাসেই পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপ আসরের। ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপার লড়াই। ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের টুর্নামেন্ট। সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে ত্রিদলীয় সিরিজ হারা অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের সদস্যদের মিলিয়েই ভারতের ১৭ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করেছে তাদের জুনিয়র সিলেকশন কমিটি।

২০১৮ বিশ্বকাপে শিরোপা জিতলেও ২০২০ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পেরে উঠেনি ভারত অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে আকবর আলির দলের কাছে হেরে যায় সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের জন্য ১৭ সদস্যের ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল-

ইয়াশ ধুল (অধিনায়ক), হারানুর সিং, এ রাঘুভানশি, এসকে রাশেদ (সহ অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনেশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ আঙ্গার বাওয়া, মানব পারাখ, কুশল তাম্বে, আরএস হাঙ্গারেগেকার, বসু ভাটস, ভিকি ওস্তোয়াল, রবিকুমার ও গার্ভ সাংওয়ান।

স্ট্যান্ডবাই : রিশিত রেড্ডি, উদয় সাহারান, আনশ গোসাই, আমরিত রাজ উপাধ্যায় ও পিএম সিং রাথোড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর