শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

অভিনয়ে আয়েশা মৌসুমী, অডিশন নিলেন অপূর্বর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন তরুণ গায়িকা আয়েশা মৌসুমী। গতকাল সোমবার (২০ ডিসেম্বর) রুবেল হাসান পরিচালিত একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে নতুন এই অঙ্গনে অভিষেক হলো তার। এদিন রাজধানীর উত্তরায় ক্যামেরার সামনে দাঁড়ান গায়িকা।

এই নাটকে আয়েশা মৌসুমীর কাজও সংগীত সংশ্লিষ্ট। একটি রিয়ালেটি শোর বিচারকের ভূমিকায় অভিনয় করেন তিনি। আর তার প্রতিযোগির ভূমিকায় অভিনয় করেন ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। তবে শেষ পর্যন্ত গায়ক অপূর্ব বিচারক আয়েশা মৌসুমীর মন জয় করতে পেরেছে কিনা তা জানাতে চাননি মেধাবী এই গায়িকা।

আয়েশা মৌসুমী বলেন, “আমি গানের মানুষ। গান নিয়েই যত স্বপ্ন। তবে এই নাটকের টিমের সঙ্গে আমার খুব ভালো একটা বোঝাপড়া রয়েছে। কারণ তাদের একটি নাটকে আমি ‘দিল ড্যান্স মারে’ শিরোনামে একটি গান করেছিলাম। সেটি বেশ জনপ্রিয়তাও পায়। সে কারণে পরিচালক রুবেল হাসান ভাই, অপূর্ব ভাই এবং সাবিলা নূরের সঙ্গে ভালো সখ্য গড়ে ওঠে। এই নাটকেও তারাই কাজ করেছেন। ফলে আমাকে কাজটি করতে বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। তাদের সঙ্গে কাজটি আমার খুব এনজয় করেছি। আশা করি দর্শকেরও ভালো লাগবে।”

তিনি আরও জানান, খুব শিগগিরই নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।

এদিকে, আগামী ২৩ ডিসেম্বর নিজের নতুন গান ‘মেকআপ সুন্দরী’ নিয়ে হাজির হচ্ছেন আয়েশা মৌসুমী। ইউটিউবে নিজ নামে খোলা চ্যানেল থেকেই এটি প্রকাশ করবেন তিনি। আকর্ষণীয় ভিডিওতে প্রকাশ পাবে গানটি। এ নিয়ে এক ভিডিওতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর