শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আড়াই বছর পর নাজুর ‘গুটিবাজি’

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

তরুণ সংগীতশিল্পী নাজু আখন্দ সর্বশেষ ২০১৯ সালের জুনে প্রকাশ করেন নিজের নতুন গান-ভিডিও ‘উড়ে যেতে চাই’। যেটি প্রকাশ করে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। এরপর মহামারি করোনার কারণে ইচ্ছা থাকলেও আর কোনো নতুন গান প্রকাশ করতে পারেননি এই গায়িকা।

আড়াই বছর পর আবারও সুখবর নিয়ে এসেছেন নাজু। আগামীকাল (২৩ ডিসেম্বর) সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তার নতুন গান-ভিডিও। যার শিরোনাম ‘গুটিবাজি’। গানটির কথা ও সুর করেছেন নোমান সজীব। সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটির মনোরম ভিডিও বানিয়েছেন শুভব্রত সরকার। এতে নাজুর সঙ্গে রয়েছে নোমান সজীবের উপস্থিতি।

নতুন গানটি নিয়ে নাজু আখন্দ বলেন, ‘এটা মজার একটা গান। এখন তো স্টেজের সিজন। স্টেজে এসব গানের কদর আছে। গানটা একটু আলাদা করে বানানো। কথাগুলো অনেকটা বাস্তবতা থেকেই নেওয়া। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

তরুণ প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী নাজু আখন্দ। রাজধানীর সাভারে বেড়ে ওঠা এই শিল্পী ২০০০ সালে স্কুলে থাকতেই প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’। এরপর ২০০৯ সালে ‘স্বপ্নকন্যা’, ২০১৩ সালে ‘একটু জায়গা দে’ এবং ২০১৫ সালে ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ নামে একক অ্যালবাম প্রকাশ করেন।

দ্বিতীয় অ্যালবামের ‘ হাত বাড়ালে যায় না ছোঁয়া’ শিরোনামের গানটির জন্য ২০১০ সালে সেরা গায়িকা হিসেবে পপুলার চয়েজ ক্যাটাগরিতে সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পান তিনি।

২০০১ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘মায়ের সম্মান’ দিয়ে প্লেব্যাকে অভিষেক নাজুর। এরপর গত গত দুই দশকে সিনেমার প্রায় ২৫০টি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। স্টেজ শো করেছেন বিশ্বের ৩০টির বেশি দেশে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর