বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল লক্ষ্মীপুরে সমাজসেবায় সক্রিয় নেতৃত্বে মোঃ জাহিদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া মৎস্য কর্মচারীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সময়ে নদীতে মাছ ধরার হিড়িক নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত বাদামতলীতে ফলের গাড়িতে দেদারসে চাঁদাবাজি আন্তর্জাতিক নারী দিবসে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ

রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না বাসদ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতির ডাকা চলমান সংলাপে অংশ নেবে না বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে কমরেড খালেকুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করে রাষ্ট্রপতির দফতর বঙ্গভবনে পত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমরেড খালেকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমরা এর আগে দুই বার সংলাপে অংশ নিয়েছি। তখন দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছিলাম, সেগুলো এখনও প্রাসঙ্গিক। আগের সেই প্রস্তাবনাগুলোই এখনও বাস্তবায়ন হয়নি। ফলে, এখন আবার সংলাপে গিয়ে কী লাভ?

তিনি আরও বলেন, আমাদের দলের সংলাপে অংশগ্রহণের অপারগতার কথা আমরা আজ মেইলে পাঠিয়েছি। বিকেলে অথবা আগামীকাল এটির হার্ড কপি সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

বাসদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংলাপে অংশগ্রহণের জন্য বঙ্গভবন থেকে গত ১৯ ডিসেম্বর স্মারক নং : ০১.০০.০০০০.০১০.১৭.০০২.২১-৪১ এ প্রেরিত এক পত্রে আগামী রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বাসদকে আমন্ত্রণ জানানো হয়। ওইদিন দলের ৭ জন প্রতিনিধি নিয়ে মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পত্রে উল্লেখ করা হয়।

খালেকুজ্জামান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাসদের পক্ষ থেকে বলা হয়, ২০১২ সালে এবং ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে পূর্বের প্রস্তাবনাগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতির উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর