শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

ফেডারেশন কাপ না খেলার সিদ্ধান্ত বসুন্ধরা কিংসের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

আগামীকাল (শনিবার) থেকে শুরু হওয়ার কথা ফেডারেশন কাপ। খেলা শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে বসুন্ধরা কিংস বাফুফেকে কড়া চিঠি দিয়েছে। সেই চিঠিতে তারা কমলাপুর স্টেডিয়ামে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। 

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপে না খেলার জন্য দুটো বিষয় উল্লেখ করেছেন। প্রথম কারণটি ক্লাবগুলোর কাছে প্রেরিত খসড়া ফিকশ্চারের ফরম্যাট আনুষ্ঠানিক ফিকশ্চারে পরিবর্তন করায়। ক্লাবগুলোর কাছে প্রেরিত ফিকশ্চার ফরম্যাট ছিল কোয়ার্টার ফাইনালে এ গ্রুপ খেলবে সি গ্রুপের সঙ্গে। সেটা বাফুফে বদলে করেছে এ বনাম বি ও সি বনাম ডি। বসুন্ধরা কিংস ফরম্যাটের এই পরিবর্তনকে গুরুতর সমস্যা মনে করছে।

বসুন্ধরা কিংস টুর্নামেন্ট শুরুর আগেও কমলাপুর স্টেডিয়ামে না খেলার বিষয়টি জানিয়েছিল। বসুন্ধরার সঙ্গে উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র কমলাপুরে ঝুঁকিপুর্ণ টার্ফে খেলা না আয়োজনের অনুরোধ জানিয়েছিল। বাফুফে ক্লাবগুলোর সেই অনুরোধ গ্রাহ্য করেনি।

উল্টো গতকাল ড্র অনুষ্ঠানে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছিলেন, ‘বসুন্ধরা খেলবে না এমন কথা বলেনি। তারা বলেছে ঘাসের মাঠে খেলার বিষয়টি লিগের জন্য আমরা সেই মাঠ ঠিক করে রেখেছি।’ কমলাপুর টার্ফে খেলে অনেক ফুটবলার ইনজুরিতে পড়েছেন। কিংসের খেলোয়াড় সবচেয়ে বেশি ইনজুরিতে পড়েছে।

খেলোয়াড়দের ইনজুরির জন্য অবশ্য লিগ কমিটির চেয়ারম্যান সাবেক ফুটবলার হিসেবে খেলোয়াড়দের ফিটনেসকে দায়ী করেছেন, ‘একজন ফুটবলার ফিট থাকলে কাঁদা মাঠ, বরফ সব জায়গায় খেলতে পারার কথা।’

বসুন্ধরা কিংসের ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরা কিংস টুর্নামেন্টের পৃষ্ঠপোষক। আবার বসুন্ধরা কিংসের সভাপতি ফেডারেশনের সহ-সভাপতি। বসুন্ধরা কিংসের চিঠির দাবি বাফুফে মানবে নাকি বসুন্ধরা নমনীয় হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সেটাই দেখার বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর