শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। রোববার (২৬ ডিসেম্বর) সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ত্যাগ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ ঢাকা পোস্টকে জানান, সেতুমন্ত্রী রোববার সকাল পৌনে ১০টায় হাসপাতাল থেকে ফিরে মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন।

গত ১৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে ভর্তির পর বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেছিলেন, ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। এখন ফুসফুসে পানি জমায় শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে তার।

ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। এর নেতৃত্বে দেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে ছিলেন- প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর