শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিপিএলে মাশরাফি ঢাকায়, একই দলে তামিম-রিয়াদ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এবারও আছেন ক্যাটাগরি ‘এ’ তে। কিন্তু কেউ তাকে দলে ভেড়ায়নি ড্রাফটের আগে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম রাউন্ডে তাকে দলে নেয়নি কেউ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নেয় বিসিবির অধীনে থাকা দলটি। প্রথম রাউন্ডে তারা দলে নিয়েছে তামিম ইকবালকে। ড্রাফটের আগেই মাহমুদউল্লাহ রিয়াদকে নিশ্চিত করে তারা।

রিয়াদ ও তামিম এখন বাংলাদশের যথাক্রমে টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক। মাশরাফিও দীর্ঘদিন ছিলেন নেতৃত্বে। তিন অধিনায়ককে নিয়ে বেশ শক্ত দল গড়েছে ঢাকা।

এছাড়াও দলটিতে আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার ‍শুভাগত হোম। ড্রাফটের ২৪ ঘণ্টা আগে বদলে যায় ঢাকার মালিকানা। গ্যারান্টি মানি না দিতে পারায় রুপা ও মার্নকে বাদ দিয়ে নিজেরাই মালিকানা নেয় বিসিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর