শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গাজীপুরে বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুৎ এলাকায় অবরোধ করার দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এএসআর গ্রুপের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক নার্গিস, সুজন, কামাল জানান, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার সময় দিয়েও বেতন পরিশোধ করেনি। তিন মাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর